Sunday, February 16, 2025

ইঞ্জিন

ইঞ্জিন

পেটে আগুন নিয়ে যে খেলাটা
স্পোকের অভাব টের পায়না
কোন চাকা আর

যতটুকু চিনি
নিজেকে চেনার এক অভিনভ প্রচেষ্টায়
প্রতিষ্ঠার মাপ থেকে নিজেকে ছোট করে ফেলি
দাড়ি কমায় আটোসাটো বেঁধে,
গ্রাম, লিটার যা কিছু পরিমাপ যোগ্য
যে তাড়না আমাদেরকে এক রাস্তা থেকে অন্য গন্তব্যে ঠেলে নিয়ে যায়
যাত্রার প্রতিটা সেন্টিমিটার শিখে নেয়
কিভাবে আঁকা হয় কঠিন উপপাদ্যের এক্সট্রা জ্যামিতি

হায় ইঞ্জিন !
বিবাহ বিচ্ছেদের মত দ্রুত পর হয়ে যাচ্ছে
পাল্টে নিচ্ছে ঘর সংসার ,
পড়ে থাকছে জং সহ চেসিস,
আদাড়ে, ভাগাড়ে রিক্সাদের জিম্মায়
কোন কাবাড়ে আজ তাঁকে আর
লক্কড়ের থেকে মেহেঙ্গা ভাবে না ।


Engine

Game with fire in belly
No wheel actually realizes of
It's spokes really

What I understand
To introspect oneself
Self is tiny of part of establishment
Tiny and very precise to comma and period
Whatever is measurable, gram, centimeter
That drives every way to destination
Each square inch of journey reminds
A drawing of extra geometry

Alas! Engine
It resembles of a theorem
Scrapping the wallpaper
Remains chassis with rust
By road side, in backyards

No junk dealer wants to pay anymore

No comments:

Post a Comment