Sunday, November 30, 2014

প্রতিজ্ঞা

প্রতিজ্ঞা

যেদিকে লো রাইড বাসগুলো ধোঁয়া ছেড়ে চলে যায়
আর যেদিকে মুহ কালা করে
অপরাধীর মত মুখগুঁজে ডেস্কটপগুলি চেয়ে থাকে 
অল্প বয়সী তরতাজা যুবকের চোখে...


যে স্কার্টের নীচে দিয়ে এখনো আলো ঢোকেনি, 
যে নিয়ন খোলেনি এখনো ক্লিভেজ,
ছড়িয়ে পড়েছে ডিউটি রোস্টার জুড়ে সিক্স,
সিফটের ঘন্টা কঠিন হয়ে উঠলে,
নয় থেকে বসে থাকা ঘড়িগুলো একে অপরের দিকে তাকিয়ে

দলবদ্ধ হয়
ওরা বোধহয় চলে যেতে চায় ঘরের দিকে...
ওদের কি বাড়ি আছে ? ঘর ?
নাকি, ওরাও শরাবীর মত হ্যাং করে ধরে থাকবে সারা রাত
চব্বিশ বাই সাত...
যেদিকেই যাক,
ফিরে আসতে হবে প্রেম থেকে ফের এই ডেস্কে
যেখানে অন্য নেশার জন্য আর
এক ক্ষিদেকে বলিদান দিতে হয় 
যেখানে এক প্রতিজ্ঞা রক্ষার জন্য
আর একটি প্রতিজ্ঞা ভেঙ্গে যেতে হয় ।

৩০ নভেম্বর, ২০১৪

No comments:

Post a Comment