Tuesday, December 9, 2014

ফায়ার

ফায়ার

বেরিয়ে যেতে পারে শ্বাস
যে ভাবে বেরিয়ে যেতে পারে আব্রু
টুপ করে ঝরে পড়তে পারে রক্তের সাথে
দুফোটা একফোটা জল,

এভাবেই জেনেছি প্রতিটা চ্যানেলে, আখবরে,
তুমিও মোমবাতি হাতে,
জলের কাছে যেতে চেয়েছিলে
জীবন কে চিনে নিতে হেঁটেছিলে
শহীদদের সাথে
ডানে ডান মিলিয়ে, বামে বাম
আর , ফিরে যেতে যেতে মেয়েটাকে বলছিলে
দেখেশুনে যাস...

অথচ, ছুটে আসছে কু আশা
যে ভাবে ফার্লং পর ফার্লং উঠে আসছে ভাষা
যেভাবে ফুটে আসছে রং
যেভাবে বেরিয়ে আসছে চক্ষু, মদের মতন
এক কয়েন, দুই কয়েন, ডাকটিকিটের জন্য সেভাবেই
ছুটতে হয় আমাদের...

দুধে দুধের গন্ধের জন্য
তারুন্যকে মিশিয়ে নিতে হয় বারুদে
আর নিজেকে বন্দুকে ভরে নিয়ে
আগুন্তি ভীড়ের দিকে  ট্রিগার টিপে
ফায়ার করে দিতে হয় ।




No comments:

Post a Comment