Tuesday, December 9, 2014

আছি ?


আছি ?

ঘরে ফিরে গেছে সমস্ত হলুদগুলো
সাঁঝবেলাও

ঘরে ফিরে এলো অন্ধকার ও !

বরং বলা যায়, রাত এখন অনেক গাঢ় !
দূর থেকে ভেসে আসে মালকোষে কোন
অথবা হতে পারে রিং টোন কারো ...

ঘুম আসছে, মৃদু
অন্ধকারে ফুটে ওঠে নক্ষত্র
শরীর এলিয়ে দিই বিছানায়

তন্দ্রা গভীর হয়ে এলে
অন্ধকার আরো গাঢ় হয়
নিজেকে বিছানায় আর খুঁজে পাই না ।


No comments:

Post a Comment