সবিতা
শব্দের অনেক উপরে ছবি জেনেও
আমরা ঢাক পিটিয়ে যাই
নৈস্বির্গক নদীতে ঝাপ দিয়ে
ঢেউগুলি ভেঙে ফেলি,
ধানের ক্ষেতের রৌদ্রছায়ায় লুকিয়ে চুরিয়ে
অবশেষে
ট্রাক্টর চালিয়ে দিই...
আমরা সুর ভেঙে ফেলি, আওয়াজে
দুম করে
ছিড়ে ফেলি রামধনু রং
পাঁচটা সাতটা
অতঃপর ঘুমিয়ে ঘুমিয়ে অনেক বৃষ্টি
অনেক মেঘমল্লার, অনেক বন্যার পরে পলি জমে এলে
ডেকে আনি এক বানপ্রস্থ জীবন...
রক্তাক্ত রণভূমি থেকে শব্দমুছে ফেলে
পৃষ্টার পর পৃষ্টা মার্চ করে যাই
প্রবন্ধে প্রবন্ধে কবিতা লিখি ।
No comments:
Post a Comment