Wednesday, June 17, 2015

রাধিকা ডেয়ারী

রাধিকা ডেয়ারী // onno desh



ওহে ঘোষবাবু। দই টা টক ছিলো কাল,
ওতে ইস্টের পরিমান এফ এস এস এ আই স্ট্যান্ডার্ড থেকে কিছুটা বেশী
আর দামটা একটাকা দুটাকা করে কবে থেকে বেড়েই চলেছে
ষাট সত্তর আশি পেরিয়ে গেলো, এখন একক দশক
কচি কচি কবিদের মুখে মালাই
আধুনিকতার সাথে পাল্লা দিয়ে বিষয়হীন ক্রিমকে মিহি করে তুলেছেন,
আর মহল্লার সতেজ বৌদিগুলোকে লাইনে দাড় করিয়ে তুলে নিচ্ছেন ক্ষীর
এদিকে প্রবীন লিটল ম্যাগাজিনের বিক্রেতাগন
টেবিলে টেবিলে বাজারের সমীকরণ সাজিয়ে রাখছেন
মানছি কাগজের দাম বাড়ছে
অথচ আমাদের বইগুলো বিক্রি হচ্ছে না
কারন , ওতে সীসা আছে

সীসা হো ইয়া দিল হো,
আখির দেওয়াল ভেঙে নিজের নিজের ঘরটা গুছিয়ে নিতে হয়
তাই মাদার ডেয়ারীকে টক্কর দিচ্ছেন
মার্জিনটা জলের সাথে মেশাচ্ছেন
জলটা দুধের সাথে ,

আর জলের দামে ছেড়ে দিচ্ছেন মাখন

আর অ্যাসহোল মুদ্দাটা হোলো
নকল হইতে কতটা সাবধান হলে
আসল কে ছাড়িয়ে যায় সুদ,
প্লীজ কাম ইন কিউ

আপনার দোকানে দিন কে দিন ভীড় বেড়েই চলেছে ।


No comments:

Post a Comment