Sunday, May 24, 2015

ক্লাউড

হাঁস

যে ভাবে পড়ে আছে ল্যাপটপ গুলি ধুলোর ভিতর,
মুখ থুবড়ে পড়ে থাকে রক্তখেকো আল পিন গুলো
ফাইল পত্র গুলোর সাথে ।

এক একটা সন্ধ্যায় যমুনার চকমকি স্রোত শেষ হয়ে আসে,
লাইন ভেঙে ঘরে ফেরে ব্যস্ত ক্যাব সারি

সরে গিয়ে ,  ওরা  পথ করে নিতে পারে না
পাছে উড়ালপুল শেষ হয়ে যায় তাই
টেবিল ডিঙ্গিয়ে আনতে হয় আরেকটি শতক
পাছে কাগজ  হারিয়ে যায় ইতিহাসের পাতায়
যেখানে গর্ভস্থ আছে প্রভূত প্রস্তর
লৌহ তাম্রের পরিবার,
টেরাকোটার রাজগরিমা !

যেভাবে কী-বোর্ডের চাবিগুলো,
লেফট রাইট লেফট রাইট
উপরনীচ,
জড়ো করে নেয় অফিস ডেস্ক...
সানফ্রান্সিকো জার্নি ,  এন সি আর পার করে 
জীবন সংগ্রাম 
পুরানো অক্ষরগুলি নিক্ষেপিত হয়
সুলেখাদের ব্লগে !

যমুনা ভেসে যায় , ঢেউগুলি জলাশয় ছেড়ে যায়
তরঙ্গ থেকে আর একটি তরঙ্গে উপনিত হয়,
ওদের ট্রেইলে
বাইট থেকে বাইটে হাঁসগুলি কেটে ফেটে যায় ।






No comments:

Post a Comment