ফির মুসা-ফির
তাকিয়ে থাকি,
কি করে ভাতের দলাটা নামতে নামতে,
গলা ধরে আসে, কিভাবে
সেলুলুজ গুলো ভেঙে হজম করে নেয়
আন্ত-প্রজাতির অস্তিত্বের সংগ্রাম ।
আমি তো,
বেশ কিছু দিন
পথেও নেমেছি
মুখ থুবড়ে মাথা গুঁজে মরা ইঁদুরের পড়ে থাকে পায়ে এই পথ
শুধু হাটতে গেলেই টেনে ধরে লেজ ও গলা
পুরানো দিনের মুর্শিদী,
গাং পারের ভাটিয়ালি,
দু-দাগ শর্সের তেল
জানি, এপথ ও যুদ্ধক্ষেত্রের দিকে চলে যাবে একদিন ...
তাকিয়ে থাকি,
কি করে ভাতের দলাটা নামতে নামতে,
গলা ধরে আসে, কিভাবে
সেলুলুজ গুলো ভেঙে হজম করে নেয়
আন্ত-প্রজাতির অস্তিত্বের সংগ্রাম ।
আমি তো,
বেশ কিছু দিন
পথেও নেমেছি
মুখ থুবড়ে মাথা গুঁজে মরা ইঁদুরের পড়ে থাকে পায়ে এই পথ
শুধু হাটতে গেলেই টেনে ধরে লেজ ও গলা
পুরানো দিনের মুর্শিদী,
গাং পারের ভাটিয়ালি,
দু-দাগ শর্সের তেল
জানি, এপথ ও যুদ্ধক্ষেত্রের দিকে চলে যাবে একদিন ...
No comments:
Post a Comment